মেহেরপুরে অস্ত্র মামলায় জুয়েলের ১০ বছর জেল

আপলোড তারিখঃ 2018-10-26 ইং
মেহেরপুরে অস্ত্র মামলায় জুয়েলের ১০ বছর জেল ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: অস্ত্র ও গুলি রাখার অভিযোগে মেহেরপুরে অস্ত্র মামলায় জুয়েল নামের এক ব্যাক্তিকে ১০ বছর সশ্রম কারাদ- দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে দিকে মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল ৪র্থ আদালতের বিচারক তাজুল ইসলাম ওই আদেশ দেন। সাজাপ্রাপ্ত জুয়েল মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামের ইসাদুল হকের ছেলে। মামলার বিবরনে জানা গেছে, মেহেরপুর জেলার গাংনী থানার পুলিশ ২০১৭ সালের ২৪ জানুয়ারী দেশে তৈরি ১টি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড গুলিসহ জুয়েলকে আটক করে। এ ঘটনায় ১৮৭৮ সালের অস্ত্র আটকের ১৯ এর এ ধারায় গাংনী থানার একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং ২০। জিআর কেস নং ৩৭১/১৭, এসটিসি নং ১৫/১৮। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার প্রাথমিক তদন্ত শেষ করে চার্জশীট দাখিল করেন। মামলার মোট ৭ জন সাক্ষ্য দেন। এ মামলায় রাষ্ট্রপক্ষে এপিপি এমএম রুস্তম আলী এবং আসামী পক্ষে এ্যাড. আতাউর রহমান আইনজীবীর দায়িত্ব পালন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)