ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র

আপলোড তারিখঃ 2018-10-26 ইং
ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র ছবির ক্যাপশন:
একাডেমিক কাউন্সিলর সভা অনুষ্ঠিত ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, চুয়াডাঙ্গার একাডেমিক কাউন্সিলের ১৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার শহরের রেড চিলি চাইনিজ রেস্টুরেন্ট এ সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. হযরত আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। অত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইমরোজ মুহাম্মদ শোয়েবের পরিচালনায় সভায় ১৮ জন একাডেমিক কাউন্সিলর সদস্য উপস্থিত ছিলেন। সভায় সর্বমোট ৫টি আলোচ্য সূচি নিয়ে আলোচনা হয়। তার মধ্যে পাঠ্যসূচী অনুমোদন, ১৮তম একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত আলোকপাত, বিভিন্ন সংবিধি, নতুন নতুন বিষয় অন্তর্র্ভূক্তিকরণ, বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রাম অনুমোদন ও পরীক্ষার ফলাফল অনুমোদনসহ বিশ্ববিদ্যালয়ের উন্নতির সার্বিক ব্যাপারে আলোচনা করে সর্ব সম্মতিক্রমে সকল আলোচ্যসূচি অনুমোদন প্রদান করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)