ডিঙ্গেদহে দুধ ভেবে বিষপান : দু’স্কুলছাত্রী হাসপাতালে

আপলোড তারিখঃ 2018-10-25 ইং
ডিঙ্গেদহে দুধ ভেবে বিষপান : দু’স্কুলছাত্রী হাসপাতালে ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহে ইয়ার্কি বা মজার ছলে হাসতে হাসতে একই সাথে দুই স্কুলছাত্রীর বিষপানের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। বিষপানে অসুস্থ দুই স্কুলছাত্রী চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ কাজীপাড়ার ফরজ আলীর মেয়ে ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী অনি ও একই এলাকার মতিয়ার রহমানের মেয়ে একই স্কুলের ৭ম শ্রেণীর ছাত্রী সাদিয়া (১৩)। বিষপানের ঘটনাটি জানতে পেরে পরিবারের সদস্যরা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। পারবিারিক সূত্রে জানা যায়, বুধবার বিকালে দুই বান্ধবী অনি ও সাদিয়া এক সাথেই ছিল। অনির বাড়িতে একটি বোতলে সাদা তরল পদার্থ দেখতে পেরে দুধ ভেবে মজার ছলে যাচায় করে দেখে দুই বান্ধবী। এরপর তারা বুঝতে পারে বিষ পান করেছে তারা। এ সময় ভয় পেয়ে দু’জনেই পরিবারের সদস্যদের কাছে বিষপানের কথা জানালে পরিবারের সদস্যরা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক জানান, বিষের পরিমান অল্প হওয়াই ও দ্রুত হাসপাতালে নিয়ে আসায় দ্রুত চিকিৎসা দেয়া সম্ভব হয়েছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত ও তারা দু’জনেই চিকিৎসাধিন অবস্থায় আছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিষপানে অসুস্থ দুইজন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে পাশাপাশি বিছানায় চিকিৎসাধিন অবস্থায় ছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)