বিজিবির অভিযানে গাঁজা ও ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকার কসমেটিক্স উদ্ধার

আপলোড তারিখঃ 2018-10-25 ইং
বিজিবির অভিযানে গাঁজা ও ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকার কসমেটিক্স উদ্ধার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী উদ্ধার করেছে বিজিবি। গতকাল বুধবার পৃথক সময়ে পৃথক অভিযানে এসকল চোরাচালান উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল বুধবার দুপুর আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা পাঁকা রাস্তার উপর হতে ৫টি ভারতীয় শাড়ী, ২টি থ্রিপিচ, ৬টি ল্যাডিস শাল, ১২০টি মোটরসাইকেলের ওয়াসার, ৫টি মোটরসাইকেলের স্পিং এবং ১০টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৮৭ হাজার ১শ’ টাকা। এদিকে, একইদিন দুপুর আনুমানিক দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নাজিরাকোনা বিওপির টহল কমান্ডার নায়েক সমশের আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মুজিবনগর থানার অন্তর্গত বল্লভপুর গ্রামের পাঁকা রাস্তার উপর হতে ২শ’ কেজি টিএসপি সার উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১০ হাজার টাকা। অপরদিকে, গতকাল বুধবার বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার জাহিদ শিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত নাস্তিপুর গ্রামের নদীর পাড় হতে ১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩ হাজার ৫শ’ টাকা। এদিকে, বুধবার আনুমানিক সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার নায়েক আবুল কাশেম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত নিমতলা গ্রামের মাঠ থেকে ২২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৮ হাজার ৮শ’ টাকা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)