জীবননগর উথলীতে ভোক্তা অধিকার সংরক্ষণে অভিযান

আপলোড তারিখঃ 2018-10-25 ইং
জীবননগর উথলীতে ভোক্তা অধিকার সংরক্ষণে অভিযান ছবির ক্যাপশন:
দুই মুদিব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা উথলী প্রতিনিধি: জীবননগর উথলীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই মুদি ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপি এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সজল আহম্মেদ। সঙ্গে ছিলেন জীবননগর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর আনিছুর রহমান। অভিযানে সহায়তা করে চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম। অধিদপ্তর সূত্রে জানা যায়, নিয়মিত হাট-বাজার তদারকির অংশ হিসেবে জীবননগর উথলী বাসস্ট্যান্ড বাজার ও রেল বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। এ সময় বাসস্ট্যান্ড বাজারের হাফিজুল স্টোরের মালিক হাফিজুল ইসলামকে ৬ হাজার টাকা এবং রেল বাজারের রফিকুল স্টোরের মালিক রফিকুল ইসলামকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭, ৩৮ ও ৫১ ধারায় এ দ-াদেশ দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সজল আহম্মেদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)