ছবির ক্যাপশন:
সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দোনেমিয়া ভ্রমণে গেলেন ব্যবসায়ী সুমন পারভেজ খান ও সাংবাদিক কামাল জোয়ার্দ্দার। চুয়াডাঙ্গা নিউ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত নন্দন এর সত্বাধিকারি, ব্যবসায়ী নেতা সুমন পারভেজ খান ও দৈনিক ইনকিলাব এর জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল জোয়ার্দ্দার গতকাল ১৫ দিনের সফরে তিন দেশ ভ্রমণে গেছেন। গতকাল সকাল ১১টায় রিজেন্ট এয়ারওয়েজ এর ফ্লাইটে রওনা দিয়ে বিকাল ৫ টায় সিঙ্গাপুর পৌছান তারা। এরপর পর্যায়ক্রমে মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার বিভিন্ন দর্শনীয়স্থান ঘুরে আবার সিঙ্গাপুর হয়ে বাংলাদেশে ফেরত আসবেন। যাওয়ার আগে বন্ধু-বান্ধব আত্মীয়স্বজনসহ সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন ব্যবসায়ী সুমন পারভেজ খান ও সাংবাদিক কামাল জোয়ার্দ্দার। (বিজ্ঞপ্তি)
