ছবির ক্যাপশন:
আমি নির্বাচিত হলে জনগনের সেবায় নিজেকে উৎসর্গ করবো
দামুড়হুদা প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিজয় নিশ্চিত করার লক্ষে নেতাকর্মিদের সাথে ধারাবাহিক মতবিনিময়সহ গণসংযোগ অব্যহত রেখেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকা থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক। তিনি গতকাল মঙ্গলবার বিকেলে জীবননগর ব্রীজ মোড়ে পথসভা ও দামুড়হুদা স্থানীয়পাড়াস্থ শহিদুল ইসলামের চাতালে দলীয় নেতাকর্মিদের সাথে মতবিনিময় করেন। মতবিমিয়কালে তিনি এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং নৌকা মার্কায় ভোট চান।
তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- তুলে ধরে বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে নিরলস প্রচেষ্টা অব্যহত রেখেছেন। তারই ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উচুঁ করে দাঁড়িয়েছে। এদেশ এখন একটি মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। তিনি দলীয় নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিজয় নিশ্চিত করার লক্ষ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে আরো বলেন, সামনেই জাতীয় নির্বাচন। আমি নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশি। আমি নিজের জন্য রাজনীতিতে আসিনি। আমি দলীয় ত্যাগি এবং অধিকার বঞ্চিত নেতাকর্মিদের পাশে থেকে তাদের সুখ-দু:খকে ভাগাভাগি করে নিতে চাই। কাউকে বাদ দিয়ে নয়, সকলকে সাথে নিয়ে একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। আমি নির্বাচিত হলে জনগনের সেবায় নিজেকে উৎসর্গ করবো। তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সদস্য দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলার বৃহত্তর বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান মাস্টার, হাসাদহ ইউনিয়ন আ.লীগ নেতা আব্দুল খালেক মাস্টার, দামুড়হুদা উপজেলা যুবলীগের আহবায়ক এ্যাড. আবু তালেব, আ.লীগ নেতা রবিউল হোসেন, নূর হোসেন, জীবননগর উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজা, যুবলীগ নেতা মিরাজুল ইসলাম মিরাজ, কাজী সামসুর রহমান চঞ্চল, হযরত আলী, হাউলী ইউনিয়ন যুবলীগের আহবায়ক জহুরুল ইসলাম ফকির, যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান লিপন, যুবলীগ নেতা আব্দুল মালেক ভুইয়া, ফজলুর রহমান ফজু, আহসান হাবিব রকেট, সাজেদুল ইসলাম মিঠু, জাহিদুল মেম্বার, পারকৃষ্ণপৃর যুবলীগ নেতা রাশেদ, উপজেলা প্রজন্ম লীগের আহবায়ক হাসান আল বাখার ডলার প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা যুবলীগের আহবায়ক এ্যাড. আবু তালেব।
এদিকে, জীবননগর ব্রীজ মোড়ে পথসভায় নজরুল মল্লিক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এই দেশকে ভালোবেসে নিজের জীবন দিয়ে প্রমাণ করে গিয়েছেন। আমাদেরও আওয়ামী লীগকে ভালোবেসে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এদেশের মানুষ উন্নয়ন আর শান্তি চায়। বাংলাদেশের উন্নয়ন আজ দৃশ্যমান। সীমান্ত থেকে সমুদ্র আর মহাকাশে গর্বিত বাংলাদেশের সক্ষমতার সাক্ষর। মধ্যেম আয় থেকে উন্নতশীল হওয়ার অগ্রযাত্রায় নৌকা প্রতিকে আবারও ভোট দিতে হবে। বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে অতীতের মতো আবারও মানুষ পুড়িয়ে হত্যা করবে। জঙ্গিবাদের উত্থান ঘটিয়ে দেশকে পিছিয়ে দিবে।
জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমানের সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য রাখেন জাকির হোসেন বিশ্বাস, সাইদুর রহমান মাস্টার, আব্দুল খালেক, মকলেচুর রহমান সজল, আলমগীর হোসেন, আমিনুল রহমান, হাফিজুর রহমান হাপু, সাহাবুল হোসেন, শফিউর রহমান, মিজানুর রহমান প্রমূখ।
