জীবননগরে গলায় ফাঁস দিয়ে কৃষকের আত্মহত্যা!

আপলোড তারিখঃ 2018-10-24 ইং
জীবননগরে গলায় ফাঁস দিয়ে কৃষকের আত্মহত্যা! ছবির ক্যাপশন:
সীমান্ত (জীবননগর) প্রতিনিধি: জীবননগরে ঘরের ভিতরে বাঁশের আড়ায় গলায় ফাঁস দিয়ে কৃষক আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। আত্মহত্যাকারী কৃষক সাগর (২২) উপজেলার মেদিনীপুর গ্রামের আজিবার রহমানের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, সাগরের মাথায় একটু সমস্যা ছিল। সে এর আগেও বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়। গতকাল বিকালে নিহত সাগর তার মায়ের একশ’ টাকা নিয়ে আসার কথা বলে তার ঘরের ভিতরে ঢুকে দরজা দিয়ে বাঁশের সাথে দড়ি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে তাকে সন্ধ্যান করে না পেয়ে ঘরের জানালা দিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজন চিৎকার করলে স্থানীয় জনগনের সহযোগিতায় তার ঝুলন্ত লাশটি নিচে নামিয়ে জীবননগর থানা পুলিশের জানায়। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া জানান, সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর গ্রামে একজন কৃষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এ বিষয়টি আমি শুনেছি। এ বিষয়ে জীবননগর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এদিকে পরিবারের একমাত্র আয়ের উৎস সাগরের অকালমৃত্যুতে গোটা পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)