আলমডাঙ্গায় জনসমাবেশ সফল করতে মতবিনিময় সভায় এমপি ছেলুন

আপলোড তারিখঃ 2018-10-24 ইং
আলমডাঙ্গায় জনসমাবেশ সফল করতে মতবিনিময় সভায় এমপি ছেলুন ছবির ক্যাপশন:
জনসমাবেশে উপস্থিত হয়ে গণজোয়ার সৃষ্টি করতে হবে আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে চুয়াডাঙ্গায় ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। সভায় হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি বলেন, নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। তাই আসুন আমরা সকল ভেদাভেদ ভুরে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করি। ১৪ দলের জনসমাবেশে উপস্থিত হয়ে গণজোয়ার সৃষ্টি করতে হবে। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, প্রশান্ত অধিকারী, যুগ্ম সম্পাদক চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সদস্য উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টারের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শিক্ষানুরাগী লিয়াকত আলী লিপু মোল্লা, আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা দিদার আলী, জেলা পরিষদের সদস্য আশাবুল হক ঠান্ডু, খবির উদ্দিন, জিনারুল ইসলাম, সমীর কুমার দে, রেজাউল হক তবা, বিল্লাল হোসেন মেম্বার, খবির উদ্দিন, পিয়ার মোহাম্মদ কচি, মহিদুল ইসলাম মহিদ, আনিসুজ্জামান মল্লিক, যুবলীগ নেতা ডা. আনিছ, সাইফুর রহমান, জাফর চেয়ারম্যান, বুলবুল আহমেদ, সৈকত খান, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)