আলমডাঙ্গার শ্রীরামপুর বাজারে কর্মি সমাবেশে আসাদুল হক বিশ্বাস

আপলোড তারিখঃ 2018-10-24 ইং
আলমডাঙ্গার শ্রীরামপুর বাজারে কর্মি সমাবেশে আসাদুল হক বিশ্বাস ছবির ক্যাপশন:
ডিজিটাল বাংলার রুপকার দেশরতœ শেখ হাসিনা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও শ্রীরামপুর বাজারে কর্মি সমাবেশ করেছেন। গতকাল মঙ্গলবার তিনি এ গণসংযোগ ও কর্মি সমাবেশ করেন। কর্মি সমাবেশে আসাদুল হক বিশ্বাস বলেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে দেশরতœ শেখ হাসিনা দেশে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে চলেছেন। দেশ যখন উন্নয়নের রোড ম্যাপ ধরে দ্রুত গতিতে এগিয়ে চলছে তখন বিএনপি-জামায়াতের মত কুচক্রীমহল সন্ত্রাস ও জঙ্গিবাদের মাধ্যমে উন্নয়ন নস্যাঁৎ করার পাঁয়তারা করছে। বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনা তার নিরলস ভূমিকা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন। ডিজিটাল বাংলার রুপকার দেশরতœ শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সরকারক পুনরায় নির্বাচিত করার জন্য সকলকে আহ্ববান জানান। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে মনোনয়নের জন্য সবার নিকট দোয়া প্রার্থনা করেন। গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাহার আলী, শ্রী রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি গোলাপ রহমান, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ফুল মল্লিক, কালিদাসপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন, কালিদাসপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ, কালিদাসপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি হারুন-অর-রশিদ, কালিদাসপুর ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত প্রাঃ সভাপতি টুটুল আহাম্মেদ, কালিদাসপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুস সালাম, কালিদাসপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আক্কাস আলী, সহ-সভাপতি মিজানুর রহমান, কালিদাসপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসিবুল মেম্বার, খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক নুহু মিয়া, আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাহিন বিশ্বাস, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, কৃষকলীগের সদস্য মুকুল আলী, আলুকদিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি খবিরুল ইসলাম, আলুকদিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি গোলজার হোসেন, আলুকদিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি রিজিক, সাধারণ সম্পাদক আজিবার, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন রুলু, আওয়ামী লীগ নেতা মোফাজ্জেল হোসেন খান, জয়নাল মেম্বার, সাদ্দাম হোসেন ডিউ প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)