সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা ও তার পরিবারের আয়োজনে

আপলোড তারিখঃ 2018-10-23 ইং
সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা ও তার পরিবারের আয়োজনে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় শুরু হয়েছে মহানামযজ্ঞানুষ্ঠান নিজস্ব প্রতিবেদক: প্রতিবারের ন্যায় এবারো `দেশ ও জাতির মঙ্গল কামনায়` চুয়াডাঙ্গা ঐতিহ্যবাহী পান্না (রুপছায়া) সিনেমা হল প্রাঙ্গনে ৭ম বারের মত শুরু হয়েছে ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রক্ষ মহানামযজ্ঞানুষ্ঠান। গতকাল সোমবার রাত ১১টায় মাথাভাঙ্গা নদী থেকে সংকল্প যাত্রাযোগে ঘটে জল নিয়ে শুভ অধিবাসের মধ্যদিয়ে শুরু হয় ২৪ প্রহরব্যাপী অখন্ড মহানামযজ্ঞ। একটানা ৫ দিনব্যাপি মহানামযজ্ঞানুষ্ঠান শেষে ২৬ অক্টোবর ভোগ আরতি ও প্রসাদ বিতরণের মধ্যদিয়ে শেষ হবে এই মহানামযজ্ঞানুষ্ঠান। স্বর্গীয় দোয়ারকা দাস আগরওয়ালা ও তার স্ত্রী স্বর্গীয় পান্না আগরওয়ালার স্মরণে ৫দিন একটানা ভগবানের নামকীর্তন ও দিনব্যাপি মহাপ্রসাদ বিতরণের মধ্যদিয়ে চলতে থাকবে এই যজ্ঞ। এবারের অনুষ্ঠানে ভক্তবৃন্দের মাঝে ভগবানের নামকীর্তন পরিবেশন করবেন ৮টি সম্প্রদায়। এই মহানামযজ্ঞনুষ্ঠানকে কেন্দ্র করে চুয়াডাঙ্গাসহ আশপাশ এলাকার হিন্দু সম্প্রদায়ের সকল স্তরের মানুষের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়। মহানামযজ্ঞানুষ্ঠানের আয়োজক ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক, এফবিসিসিআইয়ের পরিচালক ও বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক সিআইপি বাবু দিলীপ কুমার আগরওয়ালা বলেন- অন্যবারের মতো এবারে সকল ভক্তবৃন্দ যাতে সুষ্ঠুভাবে প্রসাদ গ্রহণ করতে পারে সেজন্য সকল স্বেচ্ছাসেবকদেরকে সচেতন করে দেওয়া হয়েছে। তিনি দল-মত-ধর্ম নির্বিশেষে অনুষ্ঠানটি সার্থক করে তোলার জন্য সকল স্তরের মানুষের কাছে সহযোগিতার আহবান জানিয়েছেন। শ্রী শ্রী তারকব্রক্ষ মহানামযজ্ঞানুষ্ঠানে বাবু দিলীপ কুমার আগরওয়ালার দাদা স্বর্গীয় দোয়ারকা দাস আগরওয়ালা ও দাদী স্বর্গীয় ঁপান্না আগরওয়ালার জন্য এবারো বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। এই মহানামযজ্ঞানুষ্ঠানে বাবু দীলিপ কুমার আগরওয়ালা’র বাবা ওম প্রকাশ আগরওয়ালা, মা তারা দেবী, ছোট ভাই পিন্টু আগরওয়ালা এবং সহধর্মিনী সাবিত্রী আগরওয়ালাসহ পরিবারবর্গ উপস্থিত আছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)