চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী পুষ্টিবিষয়ক স্বাস্থ্য সেবা শুরু

আপলোড তারিখঃ 2018-10-23 ইং
চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী পুষ্টিবিষয়ক স্বাস্থ্য সেবা শুরু ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: ‘সুস্থ দেহ, সুস্থ মন ‘স্লোগানে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সপ্তাহব্যাপী পুষ্টিবিষয়ক স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হয়েছে। চুয়াডাঙ্গায় কর্মরত সাংবাদিকদেরকে বিনামূল্যে সেবা কার্যক্রম নিয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। গত রোববার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদস্য ডেইলি ইন্ডিপে-েন্ট পত্রিকার চুয়াডাঙ্গা প্রতিনিধি সাংবাদিক এমএম আলাউদ্দিনের একমাত্র সন্তান পুষ্টিবিদ উম্মে আতিকা মল্লিক আখি পুষ্টিসেবা (এনথ্রপোমেট্রিক ও খাদ্য তালিকা) দেন। উদ্বোধনী দিনে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন ও সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহ আলম সনি, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, দপ্তর সম্পাদক রিফাত রহমান, সাংবাদিক মফিজুর রহমান, গণমাধ্যমকর্মী আনোয়ার হোসেন ও আদিত্য। এদিন বিশেষ সুবিধাগ্রহণ করেন, ঢাকায় কর্মরত পুলিশের বিশেষ শখার পরিদর্শক (ইন্সপেক্টর) হাফিজ ইকবাল শিপন। এসময় ডায়মন্ড ওয়াল্ডের ব্যবস্থাপনা পরিচালক এফবিসিসিআই পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা, ডায়মন্ড ওয়াল্ডের পরিচালক রিপনুল হাসান ও রতন আরী উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)