দামুড়হুদার ঝাঁঝাডাঙ্গায় ১৬ বোতল মদ উদ্ধার

আপলোড তারিখঃ 2018-10-23 ইং
দামুড়হুদার ঝাঁঝাডাঙ্গায় ১৬ বোতল মদ উদ্ধার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা গ্রামে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। গত রোববার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ মদ উদ্ধার করা হয়। জানা যায়, রোববার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েক শ্রী ভবেশ কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঝাঁঝাডাংগা গ্রামের নদীর পাড় হতে ১৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা। উদ্ধারকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)