নিজস্ব প্রতিবেদক: `টেকসই উন্নয়ন, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন` প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০১৮ পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার সময় এ উপলক্ষে তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প (টএওওচ-ওওও) এর সহযোগিতায় চুয়াডাঙ্গা পৌরসভার আয়োজনে পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু’র নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। চুয়াডাঙ্গা পৌরসভা কার্যালয় হতে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার পৌরসভা কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। র্যালিতে অংশগ্রহন করেন পৌরসভার সকল কাউন্সিলরগণ, বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নারী-পুরুষ, পৌরসভার সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ প্রকল্পের স্থানীয় কর্মকর্তা-কর্মচারীগণ। পৌর অফিস চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও কাউন্সিলর সুলতানা আরা রতœা, পৌরসভার প্যানেল মেয়র-১ একরামুল হক মুক্তা, কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি প্রমূখ।
বক্তাগণ সঠিক পদ্ধতিতে স্যানিটেশন, নিয়মিত টয়লেট পরিস্কারসহ স্যানিটেশনের অভ্যাস করার আহবান জানান। র্যালিতে অংশগ্রহনকারী সকলকে ধন্যবাদ জানানো হয়। আলোচনায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি। এবারের জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০১৮ এর প্রধান স্লোগান- ‘টেকসই উন্নয়ন, স্বাস্থ্য সম্মত স্যানিটেশন’ এই স্লোগানকে সামনে রেখেই স্যানিটেশন মাস অক্টোবর-২০১৮ পালিত হয়। বর্ণাঢ্য র্যালী ও সংক্ষিপ্ত আলোচনা সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন-স্যানিটারী ইন্সপেক্টর নার্গিস জাহান ও সহযোগীতা করেন পৌর সচিব কাজী শরিফুল ইসলাম।
