আলমডাঙ্গায় মাদকব্যবসায়ী ইদ্রিস আলী আটক

আপলোড তারিখঃ 2018-10-23 ইং
আলমডাঙ্গায় মাদকব্যবসায়ী ইদ্রিস আলী আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ এক ঝটিকা অভিযান চালিয়ে আন্তঃজেলা মাদক চক্রের প্রধান হোতা ও হত্যা মামলার আসামী মাদকব্যবসায়ী ইদ্রিস আলীকে (৪০) গ্রেফতার করেছে। গত রবিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এএসআই মোস্তফা কামাল, ঘোলদাড়ী ফাঁড়ির আইসি ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আলমডাঙ্গার আইলহাঁস এলাকায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হোসেনপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মাদক চক্রের প্রধান হোতা ও হত্যা মামলার আসামী মাদকব্যবসায়ী ইদ্রিস গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদ শেষে গতকাল সোমবার ইদ্রিস আলীকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)