মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক আতাউল গনি’র সাথে মতবিনিময় করলেন মুজিবনগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ

আপলোড তারিখঃ 2018-10-23 ইং
মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক আতাউল গনি’র সাথে মতবিনিময় করলেন মুজিবনগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: মুজিবনগর উপজেলার সকল সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেছেন মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক আতাউল গনি। গতকাল সোমবার বিকালে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তারের সভাপতিত্বে মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খাইরুল হাসান, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাশেম, উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান খান, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল প্রমূখ। এ সময় মুজিবনগর উপজেলার সকল সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)