আলমডাঙ্গার ভাংবাড়ীয়া বাজারে কর্মি সমাবেশে আসাদুল হক বিশ্বাস

আপলোড তারিখঃ 2018-10-23 ইং
আলমডাঙ্গার ভাংবাড়ীয়া বাজারে কর্মি সমাবেশে আসাদুল হক বিশ্বাস ছবির ক্যাপশন:
আ.লীগ সরকার দেশ ও জনগনের উন্নয়নে বিশ্বাসী নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ও চিৎলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও ভাংবাড়ীয়া বাজারে কর্মি সমাবেশ করেছেন। গতকাল সোমবার তিনি এ গণসংযোগ ও কর্মি সমাবেশ করেন। কর্মি সমাবেশে আসাদুল হক বিশ্বাস বলেন- বিএনপি-জামায়াত যখন দেশকে চরম অবনতির দিকে ধাবিত করছিল তখন জনগন আওয়ামী সরকারকে ক্ষমতায় এনেছিল। সেই অবনতির অবস্থা থেকে দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত মধ্যম আয়ের রাষ্ট্রে উন্নীত হতে চলেছে। আওয়ামী লীগ সরকার সব সময় দেশ ও জনগনের উন্নয়নে বিশ্বাসী। বিগত সময়ে বিএনপি-জামায়াত যখন ক্ষমতায় ছিল, দেশ তখন দূর্নীতিতে বিশ্বের চ্যাম্পিয়ন ছিল। বর্তমানে শেখ হাসিনার নেতৃত্ত্বাধীন আওয়ামী লীগ সরকার সেই তলানী অবস্থা থেকে দেশের বানিজ্য ও অর্থনীতিকে উন্নতির চড়ায় নিয়ে যাবার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের এই উন্নয়নের ধারা বজায় রাখতে আবারো নৌকা মার্কাকে জয়যুক্ত করার আহ্বান জানান। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে মনোনয়নের জন্য সবার নিকট দোয়া প্রার্থনা করেন। গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আবুছদ্দিন ম-ল, ভাংবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি রেজাউল করিম, ভাংবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আজাদ আলী, খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক নুহু মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সদস্য আশরাফুজ্জামান নান্নু, ভাংবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুজন আলী মোল্লা, ভাংবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক সাহিবুল মেম্বার, আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাহিন বিশ্বাস, ভাংবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আনারুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি কামাল হোসেন, কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মেম্বার, ভাংবাড়ীয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসরাফ আলী বিশ্বাস, ভাংবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সদস্য মাসুম রেজা, আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য নিজাম উদ্দিন ও বকুল বিশ্বাস, ভাংবাড়ীয়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী, ভাংবাড়ীয়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডালিম, আলুকদিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি গোলজার হোসেন, ভাংবাড়ীয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইসাহাক আলী, ভাংবাড়ীয়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি লিয়াকত, ভাংবাড়ীয়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সাহিদুল ইসলাম, হারদী ইউনিয়ন ৬নং ওয়ার্ড কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, হারদী ইউনিয়ন ৬নং ওয়ার্ড কৃষক লীগের প্রচার সম্পাদক টিপু, আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগের সদস্য মুকুল আলী, আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ, সিরাজুল ফকির, সাইদুর ইসলাম, আজিজুল হক, খোদা বক্স, শামসুল, শফি, কালু, আব্বাস, রবিউল, রাজু, আওরঙ্গজেব টোকন, রিপন প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)