জীবননগরে বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাথে মতবিনিময়কালে নজরুল মল্লিক

আপলোড তারিখঃ 2018-10-22 ইং
জীবননগরে বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাথে মতবিনিময়কালে নজরুল মল্লিক ছবির ক্যাপশন:
শেখ হাসিনা লুটপাটে নয়; দেশ ও জাতির উন্নয়নে বিশ্বাসী জীবননগর অফিস: জীবননগর উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের নবগঠিত কমিটির নেতাকর্মিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকালে জীবননগর বাসস্ট্যান্ড সংলগ্ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি কামরুজ্জামান বিদ্যুতের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনে মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লি¬ক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নজরুল মল্লিক বলেন, শেখ হাসিনার রাজনীতি লুটপাটের জন্য নয়, দেশ ও জাতির উন্নয়নে রাজনীতি করেন। শেখ হাসিনা যখনই ক্ষমতায় আসেন তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয়। তাই উন্নয়নের সেই ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে। আর এজন্য দলীয় নেতাকর্মিক্ষে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করতে কাজ করতে হবে। মনে রাখতে আগামী নির্বাচন একটি চ্যালেঞ্জিং নির্বাচন। বিএনপি-জামায়াত শক্তি এ নির্বাচনে আঁট-ঘাট বেঁধে মাঠে নামবে। তাদেরকে দুর্বল না ভেবে নিজেদেরকে শক্তি বৃদ্ধি করতে হবে। মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক খলিলুর রহমান, আওয়ামী লীগ নেতা জাকির বিশ্বাস, আব্দুল খালেক মাস্টার, শাহিনুর মাস্টার, মীর মকলেচুর রহমান টজো, আলমগীর হোসেন, উপজেলা যুবলীগ নেতা কাজী সামসুর রহমান চঞ্চল, আকিমূল ইসলাম, মহিবুল মেম্বার, ছাত্রলীগ নেতা চঞ্চল কুমার। মতবিনিময় সভায় উপজেলা যুবলীগের বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড কমিটির নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)