জুতার ভিতর ২২ হাজার মার্কিন ডলার

আপলোড তারিখঃ 2018-10-22 ইং
জুতার ভিতর ২২ হাজার মার্কিন ডলার ছবির ক্যাপশন:
মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সেজিয়া বাজার থেকে গতকাল রোববার ২২ হাজার মার্কিন ডলারসহ তরিকুল ইসলাম (৩৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত তরিকুল ইসলাম উপজেলার ভৈরবা গ্রামের মশিয়ার রহমানের ছেলে। তিনি মাত্র এক হাজার টাকার জন্য এই কাজে শ্রমিক হিসেবে কাজ করতো। মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে একটি চক্র ভারত থেকে অবৈধভাবে মার্কিন ডলার নিয়ে বাংলাদেশে এসেছে। এমন সংবাদের ভিত্তিতে সেজিয়া বাজারে অভিযান চালিয়ে তরিকুল ইসলামকে আটক করা হয়। পরে জুতার ভিতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২২ হাজার ডলার উদ্ধার করা হয়। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরিকুল স্বীকার করেছে সে ভারতের রামনগর থেকে চোরাই পথে ডলার গুলো এনে মহেশপুরে পৌছে দেওয়ার কথা ছিল। এর আগেও সে এভাবে ডলার পাচার করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)