গাংনীর কাজিপুরে নদীতে ডুবে শিশুর করুণ মৃত্যু!

আপলোড তারিখঃ 2018-10-22 ইং
গাংনীর কাজিপুরে নদীতে ডুবে শিশুর করুণ মৃত্যু! ছবির ক্যাপশন:
গাংনী অফিস: গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের পীরতলা গ্রামের মাথাভাঙ্গা নদীতে ডুবে সানজিদা খাতুন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সানজিদা খাতুন পীরতলা গ্রামের রাজমিস্ত্রি শাহাজামাল আলীর মেয়ে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মাথাভাঙ্গা নদীর পীরতলার ঘাট নামক স্থানে গোসল করতে গিয়ে সানজিদা ডুবে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায় সানজিদা। সানজিদার মা সাজেদা খাতুন জানান, প্রতিবেশী আজিরুল হকের ছেলে আরিফুল ইসলাম ও আমার মেয়ে সানজিদা খাতুন তার বাবার সাথে মাথাভাঙ্গা নদীতে গোসল করতে যায়। খেলার সাথী আরিফুল নদীর পাড় থেকে নদীর পানির মধ্যে পড়ে যায়। এসময় সানজিদা খাতুন তাকে বাঁচাতে গেলে সেও নদীর মধ্যে পড়ে যায়। পরে দুজনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতলে নেয়ার পথে সানজিদা খাতুন মারা যায়। আহত আরিফুলকে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)