রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাত ১ নভেম্বর

আপলোড তারিখঃ 2018-10-22 ইং
রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাত ১ নভেম্বর ছবির ক্যাপশন:
ডেস্ক রিপোর্ট: আগামী ১ নভেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ও অপর চার নির্বাচন কমিশনার। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এ তথ্য জানিয়েছেন। জয়নাল আবেদিন জানান, ১ নভেম্বর বিকেল ৪টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল নির্বাচন কমিশনের (ইসির) সচিব হেলালউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছেন, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠকের পর নির্বাচন কমিশন আগামী সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করবে। এদিকে, গতকাল রোববার নির্বাচন কমিশনের ৩৭তম সভা শেষে নির্বাচন কমিশনের সচিব (ইসি) সচিব হেলালুদ্দিন আহমেদ জানান, আসন্ন জাতীয় নির্বাচনে প্রচারণায় জীবন্ত প্রাণী ব্যবহার করা যাবে না। এ সুপারিশ রেখে আচরণ বিধিমালা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। হেলালুদ্দিন বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন ও পরিবেশবাদী সংগঠনের আবেদনের পরিপ্রক্ষিতে সিদ্ধান্ত নিয়েছি কোনেও ধরনের জীবিত প্রাণী নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা যাবে না। কাপড়ের কোনও ব্যানার ব্যবহার করা যাবে না। এই দুটি ছাড়া নির্বাচনী আচরণ বিধিমালা আগের মতই থাকবে বলে জানান ইসি সচিব। তবে প্রচারকাজে ডিজিটাল ব্যানার ব্যবহার করা যাবে। তিনি জানান, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)