পল্লী বিদ্যুতের মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের কর্মবিরতি

আপলোড তারিখঃ 2018-10-22 ইং
পল্লী বিদ্যুতের মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের কর্মবিরতি ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: চাকুরী জাতীয় করণের দাবিতে ঝিনাইদহে পল্লী বিদ্যুতের মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের কর্মবিরতি চলছে। গতকাল রোববার সকাল থেকে তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি দিয়ে অফিসের প্রধান গেটের সামনে বিক্ষোভ শুরু করে। এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি সজল হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, সদস্য প্রকাশ দাস, মাহবুবুর রহমান, আব্দুল কালাম ও মান্নান শেখ সহ অন্যান্যরা। বক্তারা, ছাটাই বন্ধ করে তাদের চাকুরী জাতীয়করণের দাবি জানান। দাবি না মানা হলে আগামীতে কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হয়। এতে জেলা ও উপজেলায় কর্মরত মিটার রিডার ও ম্যাসেঞ্জাররা অংশ নেয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)