চুয়াডাঙ্গায় গণসংযোগকালে মনোনয়ন প্রত্যাশী ডা. মাহবুব মেহেদী

আপলোড তারিখঃ 2018-10-22 ইং
চুয়াডাঙ্গায় গণসংযোগকালে মনোনয়ন প্রত্যাশী ডা. মাহবুব মেহেদী ছবির ক্যাপশন:
বঙ্গবন্ধু ও বাংলাদেশ দুটি নামই একটি ইতিহাস নিজস্ব প্রতিবেদক: দেশবরেণ্য চিকিৎসক, বিশিষ্ট অর্থোপেডিক সার্জন, চুয়াডাঙ্গা জেলার কৃতি সন্তান, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী পথসভা ও গণসংযোগ করেছেন। গতকাল রবিবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা পযর্ন্ত ডিঙ্গেদহ হাটখোলা বাজার, সরোজগঞ্জ, বহালগাছি মোড়, কিরণগাছি মোড়, ছয়ঘড়িয়া, ফুলবাড়িয়া, শংচন্দ্রমোড়সহ চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে তিনি পথসভা ও গণসংযোগ করেন। গণসংযোগকালে প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী বলেন- বঙ্গবন্ধু ও বাংলাদেশ দুটি নাম, একটি ইতিহাস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীনতা পেতাম না। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্ন পুরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে মনোনয়নের জন্য সবার নিকট দোয়া চেয়ে তিনি আরো বলেন বিজ্ঞান শিক্ষা ও শিল্প বিস্তারের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলার উন্নয়ন করা সম্ভব। চুয়াডাঙ্গাতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, কৃষি ভিত্তিক শিল্পাঞ্চল, মেডিক্যাল কলেজ, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ডিপ্লোমা স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সমূহ গড়ে তুলতে চাই। সৃজনশীল কর্মের মাধ্যমে এই জেলায় বেকারত্ব ও দারিদ্রতাকে শূন্যের কোঠায় নামিয়ে আনতে চাই। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সোনার বাংলা এবং জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে হবে। আর এই সবকিছুই জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের মাধ্যমে সম্ভব। বঙ্গবন্ধুর আদর্শে ও মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারন করে এগিয়ে যেতে চাই। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, শওকত আলী, মুক্তার হোসেন, আক্তারুজ্জমান, চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান বজলু, আইন বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, চুয়াডাঙ্গা পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী বিশ্বাস, সদর থানা আ.লীগের সাবেক সভাপতি আকিদুল মিয়া, সাবেক সদর থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মজিবার, শংকরচন্দ্র ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক ছুরাপ ম-ল, প্রবীণ আ.লীগ নেতা ওয়াজেদ মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, সদর থানা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নিলুয়ার, সাবেক ইউপি সদস্য লাল মোহাম্মদ লাল্টু, সদর থানা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, যুগ্ম আহ্বায়ক ইলতুত হোসেন আলো, ডাউকি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মুনিয়ার হোসেন, খাসকররা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ এইচ এম মোয়াজ্জেম, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী বাস্তুহারা লীগের সাংগঠনিক সম্পাদক আজগার উদ্দীন (মুন্না) প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)