চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দু'মাতালের কান্ড : সেচ্ছাসেবক লাঞ্চিত

আপলোড তারিখঃ 2018-10-21 ইং
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দু'মাতালের কান্ড : সেচ্ছাসেবক লাঞ্চিত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা দুই মাতাল কর্তৃক হাসপাতালের সেচ্ছাসেবক লাঞ্চিতের ঘটনা ঘটেছে৷ গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে অবস্থা বেগতিক দেখে দ্রুত সটকে পড়ে দু’মাতাল। একজনের নাম জানা গেলেও অপরজনের নাম জানা সম্ভব হয়নি। হাসপাতাল সুত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১০টার দিকে ভিমরুল্লাহ ফকিরপাড়ার রানা ও এক ব্যক্তি মদ্যপান করে হোন্ডা লাল কালারের ১৫০ সিসির মোটরসাইকেল নিয়ে সড়ক দূর্ঘটনায় আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসে। এ সময় হাসপাতালের জরুরি বিভাগে মধ্যে মাতলামি শুরু করে এবং জরুরী বিভাগের মধ্যে গড়াগড়ি শুরু করে। এ সময় জরুরী বিভাগের সেচ্ছাসেবকরা নিষেধ করলে গালিগালাজসহ তাদের সাথে মারমুখী আচরণ করে। পরে পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত মোটরসাইকেল নিয়ে সটকে পড়ে মাতালদ্বয়। হাসপাতালের সেচ্ছাসেবকরা বলেন, গতকাল রাতে দু'জন যুবক মদ্যপ অবস্থায় জখম হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসে। এ সময় তারা জরুরী বিভাগের মধ্যে মাতলামো করলে তাদেরকে নিষেধ করলে আমাদের উপর অশ্লীল ভাষায় গালিগালাজ করে ও মারমুখী আচরণ করে৷

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)