দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই: প্রধানমন্ত্রী

আপলোড তারিখঃ 2018-10-21 ইং
দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই: প্রধানমন্ত্রী ছবির ক্যাপশন:
ডেস্ক রিপোর্ট: শিক্ষকদের উদ্দেশ্যে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই। ক্ষুধা ও দারিদ্রমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে চাই। আমি বিশ্বাস করি- একটা শিক্ষিত জাতি ছাড়া কোনো জাতি ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত হতে পারে না। তাই শিক্ষাকে আমরা সব সময় গুরুত্ব দেই। শনিবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ববিদ্যালয় শিক্ষক সম্মেলনে তিনি আরো বলেন, শিক্ষকমন্ডলী, আপনাদের কাছে এটা আমরা চাই। আপনারা তো মানুষ গড়ার কারিগর, আপনারা শিক্ষক। আপনাদের কাছে জাতির অনেক আশা রয়েছে। অবশ্যই আপনারা এদেশকে এগিয়ে নিয়ে যাবেন। এখন যারা শিক্ষক অনেকে বয়সে আমার চেয়ে অনেক ছোট। আপনাদের হাতে দেশের ভবিষ্যত। আবার মুরব্বিরাও আছেন। আপনাদের বলবো আপনাদের হাতে দেশের ভবিষ্যৎ। সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে জঙ্গিবাদ, সন্ত্রাস মুক্ত করতে হবে। এটা করা শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে হবে না। এখানে শিক্ষক, অভিভাবক সকলে মিলে সমাজের দায়িত্ব নিতে হবে। ছেলেমেয়েরা কার সঙ্গে মিশলো, কোথায় গেলো, তাদের চরিত্র ঠিক আছে কিনা, পড়াশোনায় মনোযোগী কিনা- এটা কিন্তু বাবা-মাকে দায়িত্ব নিতে হবে, শিক্ষকদের দায়িত্ব নিতে হবে। ইমাম মুয়াজ্জিনকে সম্পৃক্ত করতে হবে। নতুন নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সরকারের উদ্যোগের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কলেবর বৃদ্ধি না করে আমরা আরো নতুন নতুন বিশ্ববিদ্যালয় করে দেবো। যাতে প্রত্যেকটা এলাকায় ছেলেমেয়েরা নিজেদের ঘরে বসে পড়াশোনা করতে পারে। মাদরাসা শিক্ষার আধুনিকায়নের কথা তুলে ধরে তিনি বলেন, মাদরাসা শিক্ষাকে আমরা মেইনস্ট্রিমে নিয়ে এসেছি। ধর্মীয় শিক্ষার পাশাপাশি, পার্থিব শিক্ষার মাধ্যমে তারাও যেনো মানুষের মতো মানুষ হয়ে নিজেদের কর্মোপযোগী করতে পারে, সেটাও আমরা ব্যবস্থা করতে পেরেছি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)