ছবির ক্যাপশন:
জনসভায় উপস্থিত হয়ে প্রমাণ করুন নৌকার বিজয় নিশ্চিত
নিজস্ব প্রতিবেদক: রবিবারের কার্পাসডাঙ্গার জনসভা সফল করে প্রমাণ করুন এলাকার মানুষ হাশেম রেজার নের্তৃত্বে আজ ঐক্যবদ্ধ, সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক নৌকায় ভোট দিতে প্রস্তুত। এলাকার প্রতিটি মানুষ যেন স্বাধীনতা রক্ষায় অতন্দ্র প্রহরী আওয়ামী লীগের জনসভায় হাজির হয় সে বিষয়টি আমাদেরকে নিশ্চিত করতে হবে। চুয়াডাঙ্গা-২ আসনের তৃনমূল আওয়ামী লীগের নেতাকর্মি ও সমর্থকদের চাওয়ার সাথে এলাকার সর্বস্তরের মানুষের মতামতের সমন্বয়ের মাধ্যমে জনদাবী হিসাবে জননেত্রী শেখ হাসিনার কাছে তুলে ধরার সূযোগ করে দিয়েছে আজ। ২১ অক্টোবর রোববার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজার মাঠের ঐতিহাসিক এই জনসভা। সে কারনে চুয়াডাঙ্গা-২ আসনের সর্বস্তরের লক্ষাধিক মানুষের উপস্থিতিই প্রমাণ করতে পারে আগামী দিনে এ এলাকার উন্নয়নের কারিগর কে হবেন, আর কে হচ্ছেন নৌকার কা-ারী। এলাকার রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় জনসমাবেশ করে আপনারা প্রমাণ করে দিন আপনাদের সেবক হিসাবে আপনারা হাশেম রেজাকে চান, চুয়াডাঙ্গা-২ আসনে হাশেম রেজার বলিষ্ঠ নের্তৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক নৌকায় ভোট দিয়ে এই আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে এলাকাবাসী সন্দেহাতীত ভাবে আজ ঐক্যবদ্ধ। ২১ অক্টোবর রোববার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজার মাঠের ঐতিহাসিক জনসভা সফল করতে গতকাল শনিবার সকালে কুড়–লগাছী দলীয় অফিসে উপস্থিত স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মিদের সাথে প্রস্তুতি সভায় এসব কথা বলেন চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী যুবলীগের কেন্দ্রিয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক হাশেম রেজা। স্থানীয় আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদ মোল্লার সভপিতিত্বে প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হক ম-ল, দামুড়হুদা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-সম্পাদক এসএম মহাসীন আলী, উপজেলা যুবলীগ নেতা শাহীন উদ্দীন, হাবিবুর রহমান হাবিব, জুড়ানপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মজিবার রহমান, আ.ওদুদু শাহ কলেজ ছাত্রলীগের সভাপতি শাহীন মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জানমহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আ.কাদের সর্দার, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, ছয়ঘরিয়ার শমশের আলী, দামুড়হুদা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাবুদ মেম্বর, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হাশেম প্রমূখ। এদিন বিকাল থেকে গভীর রাত পর্যন্ত হাশেম রেজা দলীয় নেতাকর্মিদের নিয়ে তার নিজ গ্রাম কুড়–লগাছী, মাঠপাড়া, চ-িপুর, প্রতাবপুর গ্রামের বাড়ি বাড়ি যেয়ে এলাকার মানুষকে ২১ অক্টোবর রোববার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজার মাঠের ঐতিহাসিক জনসভা সফল করতে দলে দলে সকলকে উপস্থিত হওয়ার তাগিদ দিয়ে কর্মব্যস্ত গণসংযোগ করেন।
