ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা রোভার ও জেলা স্কাউটস এর আয়োজনে ৬১তম জোটা ২২তম জোটি জাম্বুরি ক্যাম্প-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে চুয়াডাঙ্গা সরকারি কলেজে ক্যাম্পটি উদ্ধোধন করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ স্কাউটস চুয়াডাঙ্গা জেলা রোভার প্রফেসর কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস চুয়াডাঙ্গা জেলা রোভার’র সভাপতি গোপাল চন্দ্র দাস। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা স্কাউটস এর কমিশনার ও সম্পাদক বাংলাদেশ স্কাউটস চুয়াডাঙ্গা জেলা রোভার এর জেলা রোভার স্কাউট লিডার আবু নাসির, বাংলাদেশ স্কাউটস চুয়াডাঙ্গা জেলা রোভার যুগ্ম সম্পাদক জাহিদুল হাসান, বাংলাদেশ স্কাউটস চুয়াডাঙ্গা জেলা রোভার কোষাধক্ষ্য আব্দুল মুকিত জোয়ার্দ্দার, বাংলাদেশ স্কাউটস চুয়াডাঙ্গা জেলা রোভারের সহকারি কমিশনার উবাইদুল ইসলাম তুহিনসহ স্কাউটস এর বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। উক্ত জোটা জোটি জাম্বুরিতে অংশগ্রহন করেন জেলার বিভিন্ন কলেজের ৪০জন রোভার গার্ল-ইন রোভার ও জেলার বিভিন্ন স্কুল থেকে ১০জন স্কাউট অংশগ্রহণ করেন। উক্ত জাম্বুরী ক্যাম্পটি বাস্তবায়নের জন্য স্টেশন অপারেটর হিসাবে দায়িত্ব পালন করেন স্কাউটার আব্দুল মোমেন ও রোভার শাফিউল ইসলাম (শিবলু) সিনিয়র রোভার মেট প্রতিনিধি বাংলাদেশ স্কাউটস চুয়াডাঙ্গা জেলা রোভার। তারপর রোভার ও স্কাউট সদস্যরা দিনব্যাপী তাদের বিভিন্ন চ্যালেঞ্জ অতিক্রম করে সনদপত্র অর্জন করে। সব শেষে তাবু জলসার মাধ্যমে ৬১তম জোটা ২২তম জোটি ক্যাম্পের সমাপ্তি হয়। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটস চুয়াডাঙ্গা জেলা রোভার এর সম্পাদক আবু হাসান।
