আন্দুলবাড়িয়া ইউপির বিভিন্ন গ্রামে গণসংযোগকালে সাবেক প্রশাসক মনজু

আপলোড তারিখঃ 2018-10-21 ইং
আন্দুলবাড়িয়া ইউপির বিভিন্ন গ্রামে গণসংযোগকালে সাবেক প্রশাসক মনজু ছবির ক্যাপশন:
সকল ষড়যন্ত্র রুখে আবারো নৌকায় ভোট দিন দর্শনা অফিস: জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করলেন জেলা পরিষদের সাবেক প্রশাসক, দামুড়হুদা উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা-২ আসনের আ'লীগের মনোনয়ন প্রত্যাশী মাহফুজুর রহমান মনজু। আগামী ১১তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের সাফল্য চিত্র তুলে ধরে গতকাল শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের বাজদিয়া গ্রামের পাড়ায় পাড়ায় ও আন্দুলবাড়িয়া বাজারসহ বিভিন্নস্থানে গণসংযোগ করেন এবং সাধারণ নেতাকর্মীদদের খোঁজখবর নেন। এসময় তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাঙালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের এই দলটি আজ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে। তাই শেখ হাসিনার সরকার, বার বার দরকার। সকল ষড়যন্ত্র রুখে আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। গণসংযোগকালে উপস্থিত ছিলেন আন্দুলবাড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বর খোকা, ৩নং ওয়ার্ড মেম্বর সাদ আহাম্মেদ, ৫নং ওয়ার্ড মেম্বর জহুরুল, সাবেক মেম্বর আব্দুল মালেক, নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলু রহমান, আ'লীগের- আব্বাস উদ্দিন, বিন্দা ভুমি, মতিয়ার, প্রদীপ, কাজল, তাপস, কাজী হাসান, মতিয়ার, শাহিন, আক্তার, জাকির হোসেন, আঃ সবুর, মনোয়ার, মান্নান, মাহাবুল, শাখাওয়াত, তাইজেল হোসেন, জমির প্রমুখ। এছাড়া সফর সঙ্গী হিসাবে ছিলেন দর্শনা পৌর আ'লীগের কার্য্যনির্বাহী সদস্য হুমায়ুন কবীর, আঃ বারি, বড়শলুয়া নিউ মডেল কলেজের প্রতিষ্ঠাতা ও তিতুদহ ইউনিয়নের বিশিষ্ট আ'লীগ নেতা ফারুক হোসেন, হাউলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আ'লীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, যুবলীগের- লাল্টু, আসাদুজ্জামান ওল্টু, সুজন, জামাল, সুজন মীর, লালচাঁদ প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)