ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর শেখ রাসেল মিনি স্টেডিয়াম পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা নবাগত জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে জীবননগর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপস্থিত হয়ে স্টেডিয়ামের বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং খেলাধুলার উন্নয়নের লক্ষ্যে খেলোয়াড়, সুধী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় ও উন্মুক্ত আলোচনা সভা করেন। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো.আ.লতিফ অমল, উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী, দামুড়হুদা ও জীবননগর সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেল, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি শেখ গনি মিয়া, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর বাবু, যুবলীগ নেতা শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবু, ব্যবসায়ী ফয়সাল কবির, ছাত্রলীগ নেতা নাজমুল আলম মানিক, ফুটবলার মিঠু, সাইদুর রহমান, সোহাগ, শাওন প্রমূখ।
