আলমডাঙ্গার পোলতাডাঙ্গায় কর্মি সমাবেশে আসাদুল হক বিশ্বাস

আপলোড তারিখঃ 2018-10-21 ইং
আলমডাঙ্গার পোলতাডাঙ্গায় কর্মি সমাবেশে আসাদুল হক বিশ্বাস ছবির ক্যাপশন:
প্রধানমন্ত্রীর দূরদর্শী ভিশনে দেশ এগিয়ে চলছে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পোলতাডাঙ্গা বাজারে কর্মি সমাবেশ করেছেন। গতকাল শনিবার তিনি এ গণসংযোগ ও কর্মি সমাবেশ করেন। কর্মি সমাবেশে আসাদুল হক বিশ্বাস বলেন- মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের রাষ্ট্রে উন্নতি হয়েছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে উন্নীত করার করার জন্য প্রধানমন্ত্রীর দূরদর্শী ভিশন নিয়ে দেশ এখন এগিয়ে চলেছে। সন্ত্রাস, জঙ্গিবাদ ও দূর্নীতিতে যারা জড়িত তাদের বিরুদ্ধে আমাদের এক হয়ে কাজ করতে হবে। তাহলে বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে। বিএনপি-জামায়াত যতই ষড়যন্ত্র করুক এদেশের উন্নয়নের ধারা রুখতে পারবে না। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরনের লক্ষ্যে বিভাজন নয় আমাদের কে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ হয় তবে আগামী নির্বাচনে নৌকার জয় সুনিশ্চিত এটা আওয়ামী লীগ বিশ্বাস করে। ডিজিটাল বাংলার রুপকার দেশরতœ শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করার জন্য সকলকে আহ্ববান জানান। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে মনোনয়নের জন্য সবার নিকট দোয়া প্রার্থনা করেন। গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন বাড়াদী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, বাড়াদী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি স্বপন, আইলহাঁস ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিটন মোল্লা, বাড়াদী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাহিন বিশ্বাস, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, বাড়াদী ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বাড়াদী ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, বাড়াদী ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ মেম্বার, আলুকদিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি গোলজার হোসেন, বাড়াদী ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, বাড়াদী ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হালিম, হারদী ইউনিয়ন ৮নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি সেরেগুল, হারদী ইউনিয়ন ৬নং ওয়ার্ড কৃষক লীগের সহ-সভাপতি রাজিবুল, হারদী ইউনিয়ন ৬নং ওয়ার্ড কৃষক লীগের প্রচার সম্পাদক টিপু, হারদী ইউনিয়ন ৬নং ওয়ার্ড কৃষক লীগের দপ্তর সম্পাদক হামিদ, খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক নুহু মিয়া, খাদিমপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম, কুমারী ইউনিয়ন ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রনজু, কুমারী ইউনিয়ন ৯নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি সুজন আলী, কুমারী ইউনিয়ন ৮নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি গাফ্ফার হোসেন, আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের সদস্য মুকুল আলী, আলুকদিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি খবিরুল ইসলাম, আলুকদিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি রিজিক, সাধারণ সম্পাদক আজিবার, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন লুলু, আওয়ামী লীগ নেতা শওকত আলী, খোদা বক্স, শামসুল, শফি, কালু, আব্বাস, রবিউল, রাজু, আওরঙ্গজেব টোকন, মনির, সুজন, সোহেল ফারুখ, সাদ্দাম হোসেন ডিউ, তামিম, তন্ময় প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)