বিকল্পধারা থেকে বি চৌধুরীসহ ৩ জনকে বহিষ্কার

আপলোড তারিখঃ 2018-10-20 ইং
বিকল্পধারা থেকে বি চৌধুরীসহ ৩ জনকে বহিষ্কার ছবির ক্যাপশন:
জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেয়া নিয়ে নেতৃবৃন্দের মধ্যে অর্ন্তদ্বন্দ্ব ডেস্ক রিপোর্ট: বিকল্পধারা বাংলাদেশ থেকে দলটির প্রেসিডেন্ট প্রফেসর এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান ও সিনিয়র যুগ্ম- মহাসচিব মাহি বি চৌধুরীকে বহিষ্কার করে ৭১ সদস্যের নতুন বিকল্পধারার একটি কমিটির ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে প্রেসক্লাবের সামনে নতুন এই কমিটির ঘোষণা দেন দলটির নতুন সভাপতি অধ্যাপক ড. নুরুল আমীন বেপারী এবং মহাসচিব এডভোকেট শাহ আহম্মেদ বাদল। বহিষ্কারের ফলে মূল বিকল্পধারা তিনজন নেতা সর্বস্ব হয়ে পড়লো। অধিকাংশ নেতা নতুন বিকল্পধারায় যোগ দিয়েছেন বলে নেতারা জানান। শাহ আহম্মেদ বাদল বলেন, সংবাদ সম্মেলনের জন্য আমরা প্রেস ক্লাবের কনফারেন্স রুমে বুকিং দিয়েছিলাম। কিন্তু আমাদের বুকিং বাতিল করা হয়েছে। এজন্য প্রেস ক্লাবের সামনেই আমাদের নতুন কমিটি ঘোষণা করতে হলো। এছাড়া সংবাদ সম্মেলন না করার জন্য আমাকে মোবাইলে হুমকি দেওয়া হয়েছে। সম্প্রতি, জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হলে সেখানে যোগ দেয়নি বিকল্পধারা। এই ঐক্য প্রক্রিয়ার শুরু থেকেই ছিল দলটি। দলটির একটি বৃহৎ অংশ দলের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেন নি। তাদের ইচ্ছা জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে থাকা। আর এই দোলাচল থেকেই দলটিতে ভাঙন দেখা দিল। বিকল্পধারার নতুন কমিটির মহাসচিব আহম্মেদ বাদল বলেন, সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা ভেঙে নতুন করে গড়া এ দলটির সভাপতি হচ্ছেন দলটির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য নূরুল আমীন বেপারী, আহমেদ বাদল হবেন মহাসচিব, আর জানে আলম থাকবেন যুগ্ম মহাসচিব হয়ে। তিনি বলেন, ‘প্রেসক্লাবে আমাদের হল বুকিং দেওয়া থাকলেও হঠাৎ করে তা বাতিল করে দেওয়া হয়। তাই আজ এখানে (প্রেস ক্লাব চত্বরে) ঘোষণা দিতে হচ্ছে।’ জাতীয় ঐক্যফ্রন্টে তারা থাকতে চাইলেও কেন থাকতে পারেন নাই সেকথা বলতে গিয়ে বাদল বলেন, ‘বি. চৌধুরী অত্যন্ত ভাল মানুষ। কিন্ত তার ছেলে মাহী বি চৌধুরীর কূটচালে তিনি শেষ পর্যন্ত জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিতে পারেন নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)