মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল রানা নিহত

আপলোড তারিখঃ 2018-10-20 ইং
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল রানা নিহত ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: দূর্গাপূজার নিরাপত্তার দায়িত্ব পালন শেষে ফিরে আসার পথে মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আসাদুর রহমান রানা (২৭) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার নুরপুর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওই দূর্ঘটনা ঘটে। নিহত পুলিশ কনস্টেবল আসাদুর রহমান রানা চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার চন্ডিপুর গ্রামের আলী আহমেদের ছেলে। সে মেহেরপুর কোর্টে কর্মরত ছিলো। মেহেরপুর কোর্ট পুলিশ পরিদর্শক শাহিনুজ্জামান জানান, নুরপুর এলাকায় দূর্গাপূজার দায়িত্ব পালন শেষে ফিরে আসার সময় দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে মারাত্মক আহত হয় আসাদ রানা। তাকে দ্রুত উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। এ সময় তার অবস্থার অবনতি ঘটে। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। রাজশাহী যাওয়ার পথে কুষ্টিয়া জেলার দৌলতপুর এলাকায় মারা যায় সে। মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুস্তাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)