চুয়াডাঙ্গার পৃথকস্থানে মৌমাছির কামড়ে আহত ৪

আপলোড তারিখঃ 2018-10-20 ইং
চুয়াডাঙ্গার পৃথকস্থানে মৌমাছির কামড়ে আহত ৪ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার পৃথকস্থানে মৌমাছির কামড়ে ৪ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নে নীমতলা গ্রামে একই পরিবারের ৩ জনসহ দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের রামনগর গ্রামের বাবুল হোসেন মৌমাছির কামড়ে আহত হয়। এ সময় পরিবারের সদস্যরা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। পৃথকস্থানে মৌমাছির কামড়ে আহতরা হলো- চুযাডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নে নীমতলা গ্রামের একই পরিবারের তোফাজ্জেল মল্লিকের ছেলে খায়রুল ইসলাম (৫০), খায়রুল ইসলামের ছেলে অনিকুজ্জামান (১১), আতিয়ার রহমানের মেয়ে শারমিন আক্তার ও দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের রামনগর গ্রামের নতুনপাড়ার বিল্লাল হোসেনের ছেলে বাবুল হোসেন (৩৭)। জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের কপি খেতে বিষ দিতে যাচ্ছিল খায়রুল ইসলাম ও তার ছেলে অনিকুজ্জামান। এ সময় রাস্তার পাশের একটি গাছের ডালে থাকা মৌচাকে একটি পাখি ছোবল মারলে খায়রুল ইসলাম, তার ছেলে অনিকুজ্জামান ও শারমিন আক্তারকে মৌমাছির দল আক্রমণ করে। মৌাছির কামড়ে যন্ত্রনায় ছটফট করাকালে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে, নিজ এলাকার পথদিয়ে চলার সময় একটি মৌচাক যুক্ত গাছের তলদিয়ে যাওয়ার সময় কোন এ দুষ্টু ছেলে মৌচাকে ঢিল ছুড়লে মৌমাছির দলের আক্রমণের শিকার হয় বাবুল হোসেন (৩৭)। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)