বাউন্সার এড়াতে অক্ষম সরফরাজ, যেতে হলো হাসপাতালে!

আপলোড তারিখঃ 2018-10-20 ইং
বাউন্সার এড়াতে অক্ষম সরফরাজ, যেতে হলো হাসপাতালে! ছবির ক্যাপশন:
ডেস্ক রিপোর্ট: অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ঘাতক বাউন্সারে আহত হন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। অস্ট্রেলিয়া বনাম পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের ঘটনা এটি। পিটর সিডলের ঘাতক বাউন্সার হেলমেটে এসে লাগলে মাথায় চোট পান সরফরাজ আহমেদ। সেই সময় ৩২ রানে ক্রিজে ছিলেন সরফরাজ। তৃতীয় দিনে ৮৯তম ওভারে সিডলের বাউন্সার ডাক করতে গিয়ে বিপদ ডেকে আনেন পাক অধিনায়ক। বল এসে হেলমেটে আঘাত করে। পরে অবশ্য ব্যাট হাতে স্কোরবোর্ড সচল রাখেন সরফরাজ। আউট হন ৮১ রানে৷ এরপর চতুর্থ দিন মাঠে ফিল্ডিং করেননি সরফরাজ। তার পরিবর্তে উইকেটের পিছনে দায়িত্ব সামলান মোহম্মদ রিজওয়ান। দলকে নেতৃত্ব দেন আসাদ শফিক। পাকিস্তান দলের সূত্রে জানা যায়, ম্যাচের চতুর্থ দিনের সকালে উঠে মাথায় ব্যথা অনুভব করাতেই তাকে স্ক্যানের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে অবশ্য বড় কোন ক্ষতি হয়নি। মাঠে নামেন সরফরাজ। তার অধিনায়কত্বে অস্ট্রেলিয়াকে ৩৭৩ রানে হারিয়ে সিরিজ নিজেদের করে নেয় পাকিস্তান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)