আলমডাঙ্গায় দোকানের টিন কেটে দুঃসাহসিক চুরি!

আপলোড তারিখঃ 2018-10-20 ইং
আলমডাঙ্গায় দোকানের টিন কেটে দুঃসাহসিক চুরি! ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা লাল ব্রীজ চার রাস্তার মোড়ে পাহারাদারের নাকের ডগায় দোকানের চালের টিন কেটে দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে যাওয়ার পর এই চুরি সংঘঠিত হয়েছে বলে দোকান মালিক জানিয়েছে। জানা গেছে, আলমডাঙ্গার লাল ব্রীজ মোড়ে কালিদাসপুর গ্রামের জামাত আলীর ছেলে ডালিম হোসেন ফ্লেক্সিলোড, কসমেটিক্স, মুদি ব্যবসা করে আসছে। প্রতিদিনের ন্যয় গত বৃহস্পতিবার রাতে সে দোকান বন্ধ করে বাড়িতে যায়। গতকাল শুক্রবার সকালে ডালিম দোকান খুলতেই তার দোকানের চালের টিন কাটা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে দোকানের প্রবেশ করে মালামাল ঠিক আছে কিনা তা খতিয়ে দেখতে থাকে। এ সময় সে দেখতে পাই দোকানে রেখে যাওয়া বিভিন্ন কোম্পানির রিচার্জ কার্ড, দামি বডি স্প্রে, সেন্ট, সিগারেটসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়ে গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)