জীবননগরে ব্লাড ক্যাম্পেইন ও মাদকবিরোধী আলোচনা

আপলোড তারিখঃ 2018-10-20 ইং
জীবননগরে ব্লাড ক্যাম্পেইন ও মাদকবিরোধী আলোচনা ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: ‘মাদককে না বলুন, বাল্যবিবাহ প্রতিরোধ করুন’এই প্রতিপাদ্যকে সামনে রেখে জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী সাহেব বাজারে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টার সময় স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু রক্তদান কেন্দ্র মনোহরপুর ইউনিয়ন শাখার আয়োজনে এ ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন। মাসুম মিয়ার উপস্থপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন, আলতাফ হোসেন, মনোহরপুর ইউপি সদস্য গোলাম রসুল, বন্ধু রক্তদান কেন্দ্রের সভাপতি সামিউল ইসলাম অভি ও সাধারণ সম্পাদক মিঠুন এছাড়াও যুবলীগ নেতা বকুল, আলামিন, বন্ধু রক্তদান কেন্দ্রের যুগ্ম সম্পাদক মানিক, সদস্য রবিন, সুমন, একতা ডায়াগনস্টিক সেন্টারের আব্দুল্লাহ, ছাত্রলীগ নেতা ফয়জুর রহমান খাঁন নয়ন, জীবননগর ডিগ্রী কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আকিব, মনোহরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমান শিমুল প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন বন্ধু রক্তদান কেন্দ্রের মনোহরপুর ইউনিয়ন সভাপতি ইমন আহম্মেদ ও সম্পাদক শাকিল হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)