আলমডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২

আপলোড তারিখঃ 2018-10-20 ইং
আলমডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের বলরামপুর গ্রামে বাড়িতে প্রবেশের রাস্তার উপর ইট রাখাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২ জনের আহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলো- আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে আশরাফুল আলম (৪৫) ও আব্দুল আলমের ছেলে মোতুছির রহমান (২৮)। এ সময় পরিবারের সদস্যরা তাদেরকে উদ্ধার করে চুয়াডঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে এ ঘটনায় পারিবারের সদস্যরা অভিযোগ করে বলে, গতকাল বিকালে আশরাফুল আলম ও মোতুছিরের বাড়িতে চলাচলের রাস্তার উপর রেশারেশিবশত ইট রাখে আশরাফুল আলমের আপন স্বজন মৃত. মতিয়ার রহমানের ছেলে মিজানুর রহমান (৫০) ও মিজানুরের ছেলে তারিক আজিজ (২২)। এ সময় চলাচলের রাস্তার উপর ইট রাখার প্রতিবাদ করতে গেলে দু’পক্ষের মধ্যে বাকবিত-ার একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় মিজানুর ও তারিক হাসুয়া ও লাঠি দিয়ে আশরাফুল আলম ও মোতুছির রহমানকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এ সময় তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে এ ঘটনার সত্যতা নিয়ে সঠিক কোন তথ্য পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের পরিবারের পক্ষ থেকে কোন মামলা বা অভিযোগ করার ব্যাপারে কোন তথ্য জানা যায়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)