নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা : ইসি সচিব

আপলোড তারিখঃ 2018-10-19 ইং
নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা : ইসি সচিব ছবির ক্যাপশন:
ডেস্ক রিপোর্ট: নভেম্বরের প্রথম সপ্তাহে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. হেলালুদ্দীন। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে ইউরোপী ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দলকে কমিশনের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার কক্ষে অনুষ্ঠিত ওই বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন কমিশন সচিব। সচিব হেলালুদ্দীন বলেন, আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণের নিশ্চয়তা চায় ইউরোপীয় ইউনিয়ন। তারা বলেছে, সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আমরা জানিয়েছি, নির্বাচনে সব রাজনৈতিক দল যাতে অংশ নিতে পারে সে পরিবেশ তৈরি করতে নির্বাচন কমিশন কাজ করছে। ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন কমিশনের কাছে জানতে চেয়েছে। এ ব্যাপারে ইসি সচিব জানান, কমিশন প্রতিনিধি দলটিকে জানিয়েছে নির্বাচনে যাতে ইভিএম ব্যবহার করা যায় সে জন্য আরপিও সংশোধন করা হয়েছে। এখন সংসদে সেটি পাস হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া যাবে। সংসদের অনুমোদনের ওপর আগামী নির্বাচনে ইভিএমের ব্যবহারের বিষয়টি নির্ভর করছে – এমন তথ্য আমরা তাদের জানিয়েছি। হেলালুদ্দীন বলেন, নির্বাচনে বিদেশী পর্যবেক্ষক নিয়ে ইইউ জানতে চেয়েছে। আমরা তাদের বলেছি, পর্যবেক্ষকের বিষয়ে বিদ্যমান নীতিমালা মেনে যে কেউ আসতে পারে। আমরা তাদের স্বাগত জানাই। আমরা তাদের নির্বাচনের সার্বিক নিরাপত্তার বিষয়ে জানিয়েছি যে, দেশের মোট ৪১ হাজার ১৯৯টি ভোট কেন্দ্রের জন্য সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করা হবে। পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। এছাড়া নির্বাচন সামনে রেখে সংশ্লিষ্ট প্রিসাইডিং ও পোলিং এজেন্টদের প্রশিক্ষণের বিষয়টিও আমরা ইইউ প্রতিনিধি দলটিকে জানিয়েছি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)