শারদীয় দুর্গোৎসব : আজ বিজয়া দশমী

আপলোড তারিখঃ 2018-10-19 ইং
শারদীয় দুর্গোৎসব : আজ বিজয়া দশমী ছবির ক্যাপশন:
ডেস্ক রিপোর্ট: শারদীয় দুর্গোৎসবের গতকাল বৃহস্পতিবার চতুর্থ দিন ছিল মহানবমী। আজ শুক্রবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদোৎসব। গতকাল সকাল থেকে ম-পে ম-পে ভিড় করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। মহানবমীর এ দিন ষোড়শ উপচারে দেবীর বন্দনা ও মহাস্নান-যজ্ঞ, আর সন্ধ্যায় আরতি বন্দনায় ‘আনন্দময়ী’র অর্চনা করেছেন ভক্তরা। ফুল, ফল, পানিসহ নানা উপচারে দুর্গা দেবীর চরণে অঞ্জলি প্রদান করে তারা প্রার্থনা করেছেন দেশের কল্যাণের জন্য। গতকাল বৃহস্পতিবার ম-পগুলো ঢাক-ঢোল, কাঁসার ঘণ্টা, শাঁখের ধ্বনি ও ধুপের ধোঁয়া আর ভক্তিমন্ত্রে মুখরিত হয়ে উঠে। সন্ধ্যায় ম-পে ম-পে ভক্ত ও দর্শনার্থীদের ঢল নামে। শিশু- কিশোর, তরুণ, বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ এতে অংশ নেন। পুর্ণ্যার্থীরা ভক্তিভরে দেবী দুর্গাকে প্রণাম করেন। সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা আর মনোবাসনা পূর্ণ হওয়ার জন্য আরাধনা করেন। আজ শুক্রবার সকালে ম-পে ম-পে দেবী বিদায়ের সুর বেজে উঠবে। কারণ আজ বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা বিসর্জন, অর্থাৎ দেবী দুর্গা মাকে ভক্তরা বিদায় জানাবেন। দেবী বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের পাঁচ দিনব্যাপী সব আনুষ্ঠানিকতা শেষ হবে। দেবী বিদায়ের আগে ম-পে ম-পে ভক্তরা (মা-বোনেরা) সিঁদুর খেলায় অংশ নেবেন। দেবী বিসর্জনের মধ্য দিয়ে মা দুর্গা তার সন্তান কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতীসহ কৈলাশে স্বামীর গৃহে ফিরে যাবেন। এর আগে মহালয়ায় তিনি মর্ত্যে পিতৃগৃহে আগমন করেন। আসুরিক শক্তির বিনাশ আর শান্তি কল্যাণ ও সমৃদ্ধি লাভের জন্য হিন্দু সম্প্রদায় যুগ যুগ ধরে দুর্গা দেবীর আরাধনা করে আসছে। হিন্দু ধর্ম মতে শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য এবং দুষ্টের দমন আর শিষ্টের পালনে বিশ্বব্যাপী মঙ্গল বার্তা নিয়ে মা দুর্গা এ সময়ে লোকালয়ে আসেন। হিন্দু পঞ্জিকা মতে, এবার দেবী দুর্গা আসেন ঘোটকে (ঘোড়ায়) চড়ে, যাবেন দোলায় (পালকি) চেপে। বিষয়টি ব্যাখ্যা করে ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিত রঞ্জিত চক্রবর্তী ষষ্ঠীর দিন সাংবাদিকদের বলেছেন, ‘শাস্ত্র অনুযায়ী দেবী ঘোড়ায় চড়ে এলে তার ফল হয় ‘ছত্রভঙ্গসরঙ্গম’, অর্থাৎ সামাজিক, রাজনৈতিক ও সাংসারিকেে ত্র অস্থিরতার প্রকাশ পাবে। রাজনৈতিক উত্থান, পতন, সামাজিক স্তরে বিশৃঙ্খলা, অরাজকতা, দুর্ঘটনা ও অপমৃত্যুর প্রভাব বাড়বে। ‘আর দেবী দোলায় চেপে বিদায় নিলে ফল হয় ‘দোলায়াং মরকং ভবেৎ’। অর্থাৎ, দেখা দেবে প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)