আটকের পর পালালো ফেন্সি মনির!

আপলোড তারিখঃ 2018-10-19 ইং
আটকের পর পালালো ফেন্সি মনির! ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ঈশালডাঙ্গা মোড় থেকে আটক মাদকব্যবসায়ী ফেন্সি মনির (৫০) পালিয়ে গেছে। মনির মহেশপুরের পান্তাপাড়া ইউনিয়নের ঘুগরি গ্রামের মোজাম্মেল হকের ছেলে। পুলিশ মাদকদ্রব্য ও একটি এ্যপাচি গাড়ি উদ্ধার করেছে। মাদকব্যবসায়ী মনিরকে গ্রেফতার করতে পুলিশ সাঁড়াসি অভিযান চালাচ্ছে বলে জানান দত্তনগর পুলিশ ফাড়ির এএসআই সাইফুল ইসলাম। স্থানীয় ইউপি মেম্বর ফারুক হোসেন জানান, গোপন সুত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে দুইজন কনস্টেবল নিয়ে দত্তনগর পুলিশ ফাড়ির এএসআই সাইফুল ইসলাম ফেন্সি মরিনকে ৮৪ বোতল ফেনসিডিলসহ আটক করে। কিন্তু হাতকড়া পরানোর সময় মনির পালিয়ে যায়। এর বেশি কিছু আমি জানতে পারিনি। মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, মনিরকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। এলাকাবাসি জানায়, ঘুগরি গ্রামের মনির সীমান্তের সবচে বড় মাদক ব্যবসায়ী। দীর্ঘদির ধরে সে এই ব্যবসার সাথে জড়িত বলে সীমান্তের মানুষ তাকে ফেন্সি মনির বলে চেনে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)