দর্শনায় র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ আটক ২

আপলোড তারিখঃ 2018-10-19 ইং
দর্শনায় র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ আটক ২ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবদেক: ঝিনাইদহ র‌্যাব-৬ দর্শনা দক্ষিণ চাঁদপুরে অভিযান চালিয়ে দুই মাদকব্যবসায়ীকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর পৌঁনে ২টার দিকে তাদের আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে ১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে অভিযানকারী দল। পরে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়। আটককৃতরা হল- দর্শনা দক্ষিণ চাঁদপুরের সাইবুর রহমান (৩২)ও জাহানারা খাতুন (৪২)। ঝিনাইদহ র‌্যাব অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র‌্যাব-৬ এর একটি চৌকসদল দামুড়হুদা উপজেলার দর্শনা দক্ষিণ চাঁদপুরে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার ফরজ মল্লিকের ছেলে কথিত সাংবাদিক সাইবুর রহমান ও মৃত আসলাম সরদারের স্ত্রী এলাকার চিহ্নিত মাদকব্যবসায়ী জাহানারা খাতুনকে আটক করেন। এসময় আটককৃতদের কাছ থেকে ১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)