মেহেরপুর ও ঝিনাইদহে শেখ রাসেলের জন্মদিন পালিত : চুয়াডাঙ্গায় সাংসদ পুনম

আপলোড তারিখঃ 2018-10-19 ইং
মেহেরপুর ও ঝিনাইদহে শেখ রাসেলের জন্মদিন পালিত : চুয়াডাঙ্গায় সাংসদ পুনম ছবির ক্যাপশন:
বঙ্গবন্ধুকে হত্যা করেও তারা বাংলাদেশের উন্নয়নকে থামাতে পারেনি ডেস্ক রিপোর্ট: সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শেখ রাসেলের ৫৪তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, শেখ রাসেলের ৫৪তম জন্মদিন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা যুবলীগের কার্যালয়ে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আবু বকর সিদ্দিক আরিফ, আজাদ আলী, সাজেদুর ইসলাম লাভলু, হাপিজুর রহমান হাপু। এসময় আরো উপস্থিত ছিলেন, রামিম হাসান সৈকত, শেখ সামি সুইট, পিয়াস, পিরু, জুয়েল, শরিফ, টুটুল, বিপুল, মাসুম, কবির, শাহি, আশরাফুল, নোমান, সাদিদ, দিপু, চুয়াডাঙ্গা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের খালিদ ম-ল প্রমূখ। এদিকে, শেখ রাসেলের ৫৪তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনের মুক্তমঞ্চে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার কৃতি সন্তান জাতীয় সংসদের সংরক্ষিত ৩০৯ আসনের সাংসদ বাংলাদেশ আওয়ামী লীগের সহ-সভাপতি শিরিন নাঈম পুনম এমপি। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মো. জানিফ। এসময় শিরিন নাঈম পুনম এমপি বলেন, শিশু পুত্র ছিলো শেখ রাসেল। তবুও তাকেও হত্যা করেছিল ঘাতকরা সেই রাতে। মা মা করে কেদেঁছিল তবুও ঐ পরাজিত শত্রুরা বাচ্চাটিকে ছাড়েনি। তারা চেয়েছিল বাংলাদেশের উন্নয়নকে বাধার মুখে রাখতে। জাতির পিতাকে হত্যা করলেও তারা বাংলাদেশের উন্নয়নকে থামাতে পারেনি। পারবে না। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতেৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে হবে। আমাদের সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। পরে, রাতে শিরিন নাঈম পুনম এমপির নেতৃত্বে একটি মোমবাতি মিছিল চুয়াডাঙ্গা শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। অপরদিকে, দেশবরেণ্য চিকিৎসক, বিশিষ্ট অর্থোপেডিক সার্জন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা ১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে দোয়া, কেক কাটা ও আলোচনা সভা করেছে। গতকাল রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা হাসপাতাল মোড়ের বনলতা ভবনে তিনি এই দোয়া, কেক কাটা ও আলোচনা সভা করেন। আলোচনা সভায় চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন বলেন, ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় সেটাই যেই কালো রাতে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা হয়। শিশু পুত্র রাসেলকে ঘাতকরা ছাড় দেইনি সেদিন। তবে শত্রুরা বাংলাদেশের উন্নয়নের ধারা বন্ধ করতে পারেনি। যোগ্য ন্রেত্রীর হাত ধরেই বাংলাদেশের উন্নয়ন হবে। এসময় আরো উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহাক আলী বিশ্বাস, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ, চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান বজলু, আইন বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী বাস্তুহারা লীগের সাংগঠনিক সম্পাদক আজগার উদ্দীন (মুন্না), আইলহাঁস ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক হাসানুজ্জামান কিরণ, ছাত্রলীগ নেতা সায়হাম, শাহ্তা জারাব, মিশকাত প্রমুখ। মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর শিশু একাডেমীর আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৪তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে শিশু একাডেমী মিলনায়তনে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জেলা প্রশাসক আতাউল গনি পুরষ্কার বিতরণ করেন। বিশিষ্ট সঙ্গীত শিল্পী আশরাফ মাহমুদের সঞ্চালনায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা গোলাম সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর ব্যান্ড এসোসিয়েশনের সভাপতি এম এ হাসান সুমন, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও প্রতিযোগিদের অভিভাবককগণ। মেহেরপুর শিশু একাডেমীর আয়োজনে এদিন শেখ রাসেলের ৫৪তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতায় অংশগ্রহন করে। ঝিনাইদহ অফিস জানিয়েছে, নানা কর্মসূচির মধ্যে দিয়ে ঝিনাইদহে শেখ রাসেলের ৫৪তম জন্মদিন পালিত হয়েছে। জেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে শহরের পোষ্ট অফিস মোড় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে মুজিব চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ করা হয়। পরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এছাড়াও বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ৫৪ পাউন্ডের কেক কেটে ৫৪তম জন্মদিন পালন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)