মুজিবনগরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা

আপলোড তারিখঃ 2018-10-19 ইং
মুজিবনগরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা ছবির ক্যাপশন:
হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতেই এ আয়োজন শের খাঁন: মাঝিদের হেঁইয়ো রে হেঁইয়ো শব্দের ছন্দে মুজিবনগর ভৈরব নদীতে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা। মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর ঘাটে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী নৌকা নিয়ে এমন প্রতিযোগীতামূলক খেলা দেখে নতুন প্রজন্মের দাবি তারা প্রতিবছর এই খেলার আয়োজন দেখতে চাই। বিশ্বনাথপুর কাঁচামাল ব্যবসায়ী সমিতি এ প্রতিযোগীতার আয়োজন করে। ভৈরব নদীর দু’পাড়ে নৌকা বাইচ দেখতে হাজার হাজার নারী-পুরুষের ঢল নামে। কেউ নৌকা, কেউ বা বোটে করে নৌকা বাইচ উপভোগ করতে আসেন। প্রতিযোগীতায় বিভিন্ন স্থান থেকে আসা ১০টি নৌকা অংশগ্রহণ করে। প্রথম রাউন্ডে লিগ খেলার মাধ্যমে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। পরে নকআউট খেলার মাধ্যেমে বিজয়ী দল বাছায় করা হয়। সকল দলকে হারিয়ে গৌরীনগর গ্রামের প্রফেসর আবুল হোসেনের দল চ্যাম্পিয়ন হওয়ায় গৌরব অর্জন করে খেলায় দ্বিতীয় স্থান অধিকার করে বিশ্বনাথপুর গ্রামের করে বাচ্চুর দল। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেয়া হয়। এ খেলাকে কেন্দ্র করে গ্রাম বাংলার সকল মানুষ একত্রে মিলিত হয়। এর আগে মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন। মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মফিজের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মুজিবনগর থানা অফিসার ইনচার্জ আব্দুল হাশেম, জেলা পরিষদের সদস্য আজিমুল বারী মুকুল, বিশ্বনাথপুর কাঁচামাল ব্যবসায়ী সমিতির সভাপতি বাহাল ম-ল, সাধারণ সম্পাদক আনিমুল ইহসান তুরাফ প্রমূখ। অনুষ্ঠানের সার্বিক সঞ্চলনা করেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম আজাদ। আয়োজকরা বলছেন, নৌকা বাইচ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা। যুগে যুগে গ্রাম বাংলায় এ নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়ে আসছে। নতুন প্রজন্মের কাছে হারানো এই ঐতিহ্য ফিরিয়ে আনতে আজকের এই নৌকা বাইচ প্রতিযোগীতার আয়োজন করি। প্রতিবছর এই নৌকা বাইচ প্রতিযোগীতার আয়োজন করা হবে বলে তারা জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)