আগামী ১৬ নভেম্বর চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির ভোট

আপলোড তারিখঃ 2018-10-19 ইং
আগামী ১৬ নভেম্বর চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির ভোট ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির ত্রি-বার্ষিক (২০১৯-২০২১) নির্বাচন আগামী ১৬ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের রেডচিলি চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ডায়াবেটিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে ১৩৪ জন ভোটার রয়েছে। নির্বাচনে জেলা আইনজীবী সমিতির সদস্য সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট বেলাল হোসেনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মনোনিত করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় সহ-সভাপতি এ্যাড. সেলিম উদ্দিন খান ও ফজলুর রহমান, সাধারণ সম্পাদক এ্যাড.মহ. শামসুজ্জোহা, যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ন কবীর মালিক, কোষাধ্যক্ষ এ্যাড. এমএম মনোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য এ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, ডা. ফকির মোহাম্মদ, এ্যাড. রফিকুল ইসলাম ও শহিদুল ইসলাম শাহান, ডায়াবেটিক সমিতির মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা ফিরোজ আল মামুন এবং হিসাবরক্ষক (অ.দা.) আকতার হোসেন উপস্থিত ছিলেন। কার্যনির্বাহী কমিটির সভায় আগামী ১৪ নভেম্বর বুধবার বিশ্ব ডায়াবেটিস দিবস পালন, ডায়াবেটিক হাসপাতালের উন্নয়নে করণীয় ও তিন মাসের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন ও অনুমোদন করা হয়। চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির সভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেন, ডায়াবেটিক হাসপাতাল জেলার ডায়াবেটিস রোগীদের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের উন্নয়নে সমাজের বিত্তবান দানশীল ব্যক্তিরা এগিয়ে আসলে সেবার কার্যক্রম আরো গতিশীল করা সম্ভব হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)