দর্শনা অফিস: দর্শনার ৫টি পূজাম-প পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসসহ বিভিন্ন প্রশাসনের কর্মকর্তারা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে দর্শনা কেরুজ, পুরাতন বাজার, রামনগর দাসপাড়া, করিমপুর বাগদিপাড়া, সুইপার কলোনী পূজাম-প পরিদর্শনকালে সার্বিক খোঁজখবর নেন জেলা প্রশাসক। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহম্মেদ, সহকারি পুলিশ সুপার শেখ রাসেল, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, সহকারি কমিশনার (ভূমি) নাফিজ সুলতানা, দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, পূজা উদ্যাপন কমিটির সভাপতি উত্তম রঞ্জণ দেবনাথ, সাধারণ সম্পাদক অনন্ত কুমার শান্তরা।
