আজ সিঁদুর উৎসব : বিদায়ের ঘন্টায় দুর্গাপূজা

আপলোড তারিখঃ 2018-10-19 ইং
আজ সিঁদুর উৎসব : বিদায়ের ঘন্টায় দুর্গাপূজা ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিনিধি (আলমডাঙ্গা): আজ শুক্রবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুর্গোৎসবের শেষ দিনে আলমডাঙ্গায় সকাল ৮টায় শুরু হবে বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা। সকালে দর্পন বিসর্জন এবং দুপুরে ম-পে ম-পে অনুষ্ঠিত হবে সিঁদুর খেলা। সিদুঁর খেলার মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে। এবারের দুর্গাপূজাকে ঘিরে আলমডাঙ্গা থানা পুলিশ ঝুঁকিপূর্ণ স্থানে কঠোরভাবে দায়িত্ব পালন করছে। আলমডাঙ্গায় দুর্গা ম-পগুলোতে অবিরাম ঢাকের বাদ্য-বাজনা, শঙ্খ, কাঁসর আর উলুধ্বনির মধ্য দিয়ে ধরিত্রী তথা জগতের মঙ্গল কামনায় একে অপরকে সিঁদুর পরিয়ে সনাতন ধর্মাবলম্বী পূজারী, ভক্ত ও পূণার্থীরা। শারদীয় দুর্গোৎসবের শেষ লগ্নে শুক্রবার সকাল থেকেই দেবী দুর্গাকে বিদায়ের প্রস্তুতি নেয়া হবে। বিজয়া দশমীতে সকালে দেবী বিসর্জনের আগ মূহুর্তে আলমডাঙ্গার মন্দিরে মন্দিরে এই সিঁদুর উৎসব সিক্ত পালন করবে ভক্তবৃন্দরা। আলমডাঙ্গায় প্রতিটি দুর্গা ম-পে নারী-পুরুষ ভক্তরা ঢাকের তালে তালে একে অপরকে সিঁদুর পরিয়ে এবং আবির মাখিয়ে উৎসবের মধ্য দিয়ে মা দুর্গাকে বিদায় জানানোর জন্য প্রস্তুত। সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী দর্পন বিসর্জনের পর শান্তিজল গ্রহণ করে শেষ করা হবে দেবীর শাস্ত্রীয় বিসর্জন। বেলা ৫টা থেকে শোভাযাত্রা নিয়ে আলমডাঙ্গার পৌরসভার শহরের প্রত্যেকটি ম-প থেকে প্রতিমাগুলো শহরের উপকণ্ঠে পৌরসভার নির্দিষ্ট স্থানে জিকে ক্যানেলের পানির মধ্যে বিসর্জন করার জন্য প্রস্তুত রাখা হবে। তবে এবারের দুর্গাপূজা বিসর্জনে প্রশাসনের নিবিরণভাবে প্রতিটা ম-পের পুজা সন্ধ্যা থেকে বিসর্জন করা হবে। কোন প্রকার অশ্লীলভাবে বিসর্জনের সময় কোন প্রকার খারাপ সাথে জড়িত না হয় সে দিকে প্রশাসনের জোর তদারকি থাকবে। পরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব। এছাড়াও আলমডাঙ্গা উপজেলার গ্রামাঞ্চলের ম-পগুলোর প্রতিমা বিসর্জন দেয়া হবে নিকটস্থ নদী বা জলাশয়ে। প্রতিমা বিসর্জনের জন্য প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। এবার আলমডাঙ্গা উপজেলায় ৩৫টি ম-পে অনুষ্ঠিত হয় শারদীয় দুর্গাপূজা। এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব সম্পন্নে সর্বাত্মক ব্যবস্থা নেয়ায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আলমডাঙ্গা পূজা উদযাপন পরিষদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)