ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস স্ব-স্ত্রীক আলমডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন পূজা ম-প পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সিমা শারমীন, ওসি তদন্ত লুৎফুল কবীর। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গা রথতলা পূজা ম-ব পরিদর্শন করতে গেলে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস ও তার স্ত্রীকে স্বাগত জানান মন্দির কমিটির নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. অমল কুমার বিশ্বাস, অশোক কুমার সাহা, বিদ্যুত কুমার সাহা, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা শিক্ষানুরাগী লিয়াকত আলী লিপু মোল্লা, সুশিল কুমার ভৌতিকা, বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্র নাথ দত্ত, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি পরিমল কুমার কালু ঘোষ, সাধারণ সম্পাদক জয় কুমার বিশ্বাস, লিপন কুমার বিশ্বাস, বিশ্বজিৎ সাধুখা, পলাশ আচার্য্য, আকা বাবু, এ্যাড. রঞ্জিত কুমার, মহেষ কুমার ভৌতিকা, তপন অধিকারী, সমীর কুমার দে, প্রশান্ত অধিকারী, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ্ আলম মন্টু। এছাড়াও আলমডাঙ্গা পৌরসভার মেয়র উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনুসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আলমডাঙ্গা পৌর এলাকার ১৩টি মন্দির পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, বিআরডিবির চেয়ারম্যান মহিদুল ইসলাম মহিদ, পৌরসভার প্যানেল মেয়র সদর উদ্দিন ভোলা, প্যানেল মেয়র জহুরুল ইসলাম স্বপন প্রমুখ।
