চুয়াডাঙ্গায় শিক্ষকদের সাথে মতবিনিময়কালে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস

আপলোড তারিখঃ 2018-10-18 ইং
চুয়াডাঙ্গায় শিক্ষকদের সাথে মতবিনিময়কালে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস ছবির ক্যাপশন:
শিক্ষকদের সততা, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শিক্ষা অফিসের আয়োজনে জেলার নব যোগদানকৃত সহকারি শিক্ষকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৩টায় দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস বলেন, শিক্ষকরা মোমবাতির মত সমাজকে আলোকিত করে। ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষকরা খোলা জানালা, এই খোলা জানালা দিয়ে ছাত্ররা উজ্জল ভবিষ্যৎ দেখে, খোলা আকাশ দেখে। যিনি বলেন, ব্যাখ্যা করেন, হাতেকলমে প্রদর্শন করেন এবং ছাত্রদের ভাল কাজে উব্দুদ্ধ করেন তিনিউ হলেন সবচেয়ে উৎকৃষ্ট মানের শিক্ষক। শিক্ষকদের সততা, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্ধুব্ধ হতে হবে। মাদক, জঙ্গীবাদ, সাইবার অপরাধ ও গুজবরটনাকারীর বিরুদ্ধে থাকতে হবে। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, সহকারি শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার (সদর) আবু হাসান ও জেলার নব যোগদানকৃত সহকারি শিক্ষকবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)