ছবির ক্যাপশন:
ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার বিভিন্নস্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করেছে বিজিবি। গত মঙ্গলবার পৃথক অভিযান চালিয়ে এসকল মালামাল উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্ণেল মো. ইমাম হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গত মঙ্গলবার দুপুর আনুমানিক দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার আব্দুল আউয়াল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঝাঝা গ্রামের মাঠ থেকে ১১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৪ হাজার ৪শ’।
একইদিন মঙ্গলবার দুপুর আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত শ্যামপুর গ্রামের পাকা রাস্তার উপর হতে ২টি ভারতীয় শাড়ী, ৩টি থ্রিপিচ, ৪টি শাল, ২টি বেডসীট, ২টি শেরোয়ানী, ১০টি ওড়না, ৪ জোড়া জুতা, ১২টি শনপাপড়ী, ৩০০ পিচ ডার্ক বিস্কুট, ১২০পিচ কিটকাট চকলেট, ১৫ প্যাকেট বিভিন্ন প্রকার চকলেট, ২ প্যাকেট ল্যাকটুজেন দুধ, ১ প্যাকেট পান মশলা, ১ প্যাকেট তাল মিশ্রি, ৬টি জেলি, ১ কেজি কপি এবং ৬৬টি বিভিন্ন প্রকার কসমেটিকস আইটেম উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৪০ হাজার ২৬০ টাকা।
উদ্ধারকৃত ফেন্সিডিলসহ বিভিন্ন মালামালের সর্বমোট মূল্য ১ লাখ ৪৪ হাজার ৬৬০ টাকা। উদ্ধারকৃত ফেন্সিডিল এবং বিভিন্ন প্রকার মালামাল কাস্টমস/মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।
