মিটিংয়ে উপস্থিত না হওয়ায় সংঘর্ষে মহিলাসহ আহত-৪

আপলোড তারিখঃ 2018-10-18 ইং
মিটিংয়ে উপস্থিত না হওয়ায় সংঘর্ষে মহিলাসহ আহত-৪ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঈদগাহ উন্নয়ন কমিটির মিটিংয়ে হাজির না হওয়ায় শৈলকুপা উপজেলার চরপাড়া গ্রামে হামলায় মহিলাসহ ৪ জন আহত হয়েছে। আহতরা শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। জানা যায়, চরপাড়া ঈদগাহের উন্নয়নে বুধবার সকাল ৮টায় মাইকে ঘোষনা দিয়ে বিশেষ মিটিং আহবান করেন গ্রাম্য মাতব্বর আমিন ও তৈয়ব। কিন্তু মাইকিংয়ের ঘোষনা শুনেও বিশেষ কাজ থাকায় হাজির হতে পারে না মনিরুজ্জামান ওরফে পরম আলী, আরব আলী ও তার ভাই তোফাজ্জেলসহ হোসেন। মিটিং চলার সময় মনিরুজ্জামান ওরফে পরম আলী চরপাড়া থেকে খুলুমবাড়ী বাজারের উদ্দেশ্যে রওনা হয়। তিনি চরপাড়া ঈদগাহ ময়দানের কাছাকাছি পৌছলে মাতব্বর আমিন ও তৈয়বের নেতৃত্বে ১৫/২০ জন পরম আলীকে মারধর করে। পরম আলীর চিৎকারে চরপাড়া গ্রামের মৃত জলিল জর্দারের ছেলে আরব আলী ও তার ভাই তোফাজ্জেল ছুটে এসে তাকে উদ্ধার করে। এরই জের ধরে হামলাকারীরা তৎক্ষনাত দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা চালিয়ে মনিরুজ্জামান, তোফাজ্জেল ও তার ভাই আরব আলীর বাড়ীঘর ভাংচুর করে। বাধা দিতে গেলে আরব আলী ও তার স্ত্রী হাসিনা বেগম এবং ভাই তোফাজ্জেলকে এলোপাতাড়ি মারধর করে জখম করে। শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)